পাঁচজন জলদস্যু 100টি স্বর্ণমুদ্রা ভাগ করবে। তারা ঠিক করল, বয়সে তাদের মধ্যে বড় থেকে ছোট হিসেবে একেকজন সুযোগ পাবে তাদের উপায় বাতলে দেওয়ার জন্য। যদি যে উপায় বাতলাবে, সে বাদে বাকিদের মধ্যে 50% বা তার বেশি রাজি থাকে, তাহলে সে উপায়ে ভাগ হবে। আর রাজি না থাকলে তাকে মেরে ফেলা হবে।
এবার বের করতে হবে পাঁচজন কত করে মুদ্রা পাবে।
ধরে নাও, তারা সবাই বুদ্ধিমান, লোভী এবং কারও প্রতি কারও কোনো ইতরবিশেষ নেই।
উত্তর
বুড়ো জলদস্যুর কথাই সবাই মেনে নেবে এবং ভাগ হবে 97:0:1:0:2 হিসেবে।