হৃদি তার ছোট বোন আফরাকে যোগ শেখাচ্ছিল। একদম পিচ্চি আফরা ভুলে ২+২= ৫ লিখে ফেলল। হৃদি বলল, দুইয়ে দুইয়ে কখনো পাঁচ হয় না রে বোকা। তখনই তাদের আব্বু বললেন, ‘তুই তো ক্লাস সিক্সে। এখন তুই চাইলে দুইয়ে দুইয়ে পাঁচ বানাতে পারবি।’ হৃদিকে তার আব্বু কীভাবে দুইয়ে দুইয়ে পাঁচ মিলিয়ে দিলেন, তা বের করতে পারবে? নিয়ম হলো, একদম শুধু দুটি দুই থাকবে। অন্য কোনো অঙ্ক নয়। এ ছাড়া যেকোনো গাণিতিক চিহ্ন ব্যবহার করতে পারো। অনেকভাবে উত্তর হয়, একভাবে করে দেখালেই হবে।