২০২৬ সালের ফেব্রুয়ারি কেন একটি নিখুঁত মাস

মার্চ মাস এরই মধ্যে শুরু হয়ে গেছে। আজ ২ মার্চ ২০২৬। দেখতে দেখতে আমরা ফেব্রুয়ারি মাস পেরিয়ে এসেছি। এখন আর কেউ এই মাস নিয়ে তেমন ভাবছে না। তবে এই মাসটা কেন বিশেষ, সেটাই বলার চেষ্টা করছি।

দিনের হিসেবে ফেব্রুয়ারি বছরের সবচেয়ে ছোট মাস। তবে ঋতুর পরিবর্তন, আন্তর্জাতিক দিবস, সাংস্কৃতিক কার্যক্রমে ফেব্রুয়ারি অনন্য। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস একটি বিশেষ উদাহরণ হতে পারে। ২৮ দিনের এই মাসটি রবিবার দিয়ে শুরু হয়ে শনিবারে শেষ হয়েছে। ফলে পুরো মাসটি ঠিক চারটি সম্পূর্ণ সপ্তাহ পেয়েছে। সপ্তাহের প্রতিটি দিন এই মাসে ছিল চারটি করে। চারটি শনিবার, চারটি রবিবার এভাবে শুক্রবারও চারটি। লিপ–ইয়ার না হওয়ায় কোনো অতিরিক্ত দিন এই মাসে যুক্ত হয়নি।

আরও পড়ুন

গ্রেগোরিয়ান ক্যালেন্ডারের নকশায় ফেব্রুয়ারি একটি বিশেষ মাস, কারণ এর দিন সংখ্যা বছরভেদে পরিবর্তিত হয়। অন্যান্য মাসে ৩০ বা ৩১ দিনের কারণে সপ্তাহগুলো অসমভাবে ছড়িয়ে পড়ে, সেখানে ফেব্রুয়ারি ২০২৬ মাসটি বেশ সাজানো। ক্যালেন্ডার বিশ্লেষকদের মতে, এই ধরনের মাস কয়েক বছর পরপর আসে;

কিছু আন্তর্জাতিক দিবস এ মাসে রয়েছে। ৪ ফেব্রুয়ারির বিশ্ব ক্যানসার দিবস, ১৩ ফেব্রুয়ারির বিশ্ব রেডিও দিবস এবং ২১ ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা দিবস নিয়ে তো আমাদের সবার মধ্যে বিশেষ অনুভূতি আছে। এই মাসকে আমরা ভাষার মাসও বলি। এগুলো ক্যালেন্ডারকে প্রভাবিত না করলেও আমাদের মনে প্রভাব ফেলে।

ফেব্রুয়ারি ২০২৬–এ কোনো সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ বা বড় ধরনের জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা নেই। ফলে আন্তর্জাতিক বা বৈজ্ঞানিক ক্যালেন্ডারে ফেব্রুয়ারি ২০২৬ একটি ‘স্থিতিশীল সময়’ হিসেবে বিবেচিত।

আরও পড়ুন