তিন দেশের তিন মাসকট

২০২৬ বিশ্বকাপের তিন মাসকটফিফা ওয়েবসাইট

তিনটি ভিন্ন ভিন্ন দেশে এবারের বিশ্বকাপ। তাই বিশ্বকাপের মাসকটও এবার তিনটি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজন করা এবারের বিশ্বকাপে প্রতিটি দেশের জন্যই রয়েছে আলাদা মাসকট। তিন দেশের গর্বের প্রতীক বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করছে মাসকটে।

কানাডার প্রতিনিধিত্ব করছে ‘ম্যাপল দ্য মুজ’। মুজ হলো একধরনের হরিণ। দেশটির জাতীয় প্রতীক ম্যাপল পাতা থেকে তার নাম দেওয়া হয়েছে ম্যাপল। ম্যাপল পুরো কানাডা ঘুরে ঘুরে মানুষের সঙ্গে মিশে কানাডার সংস্কৃতি তুলে ধরেছে। ফুটবল মাঠে ম্যাপল একজন গোলরক্ষক, অতন্দ্র প্রহরীর মতো সামলে রাখবে সবকিছু।

মেক্সিকোর প্রতিনিধিত্ব করছে ‘জায়ু দ্য জাগুয়ার’। মেক্সিকোর দক্ষিণাঞ্চলের জঙ্গলে জন্ম নেওয়া জায়ু অপ্রতিরোধ্য। মাঠেও তাই তার দায়িত্ব গোল দেওয়ার। অর্থাৎ স্ট্রাইকার। মেক্সিকোর ঘন জঙ্গলে বেড়ে ওঠা জাগুয়ারই প্রতিনিধিত্ব করবে মেক্সিকোর।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছে ‘ক্লাচ দ্য বল্ড ইগল’। যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি বল্ড ইগল, সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে ক্লাচকে। মাঠে তার দায়িত্ব মাঝমাঠ সামলানো। উড়ে উড়ে পুরো মাঠকে একসুতোয় বেঁধে রাখবে সে।

ফুটবল বিশ্বকাপের মাসকট টুর্নামেন্টের আয়োজক দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। তবে এবারের বিশ্বকাপে ম্যাপল, জায়ু ও ক্লাচ শুধু নিজ নিজ দেশ নয়, পুরো বিশ্বের শান্তি, শক্তি আর একত্রে থাকার প্রতীক।

আরও পড়ুন