স্মৃতির পাতায় এক বছর
চিঠিপত্তর বিভাগে প্রায়ই দেখা যায়, কিআর সঙ্গে কোনো পাঠকের ১০ বছর, কোনো পাঠকের ৭ বছর কিংবা কোনো পাঠকের ৫ বছরের পথচলা। বোঝাই যাচ্ছে, কিআর পুরোনো পাঠকের সংখ্যাই বেশি। কিন্তু কিআর সঙ্গে আমার পথচলা এক বছর সম্পন্ন হলো। তাহলে বলাই যাক, কেমন ছিল এই এক বছরের অভিজ্ঞতা।
প্রতি মাসে আমাদের বাসায় একটি নয়, দুটি কিআর আগমন হয়। একটা আমার জন্য, একটা আমার বড় ভাইয়ের জন্য। কেন যেন আমার এক দিনের বেশি সময় লাগে না তা পড়ে শেষ করতে। এভাবে হাসি, মজা, দুষ্টুমিতে কিআর সঙ্গে এক বছর কেটে গেল। যখন মন খারাপ হয়, তখন আমার সঙ্গী হয় ‘চিঠিপত্তর’ আর ‘আমরা সবাই রাজা’ বিভাগগুলো। যখন একাকিত্ব লাগে, তখন সবার সঙ্গে ‘মনোবন্ধু’, ‘গণিতের ধাঁধা’র উত্তর বের করা, কুইজের উত্তর সমাধান এবং যখন খুব বোরিং লাগে, তখন ‘কমিকস’, ‘মিম’, ‘প্রচ্ছদ’, ‘উপন্যাস’, ‘গল্প’—এসব বিভাগ আমাকে আলাদা এনার্জি দেয়।
শুধু তো অভিজ্ঞতার কথা বললাম, এখন কিআতে আমার কিছু অর্জনের কথা বলা যাক। অন্যদের মতো আমারও কিআতে বেশ কিছু অর্জন আছে।
১. চিঠিপত্তর লিখেছি ৪টিতে (জানুয়ারি, জুন, জুলাই, সেপ্টেম্বর)
২. কুইজ বিজয়ী হয়েছি ৩টিতে (ডিসেম্বর, মার্চ, মে)
সবশেষে বলতে চাই, এভাবেই যেন কিআর সঙ্গে চলতে পারি অনেক অনেক যুগ। কিআ, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড।
নিরুপম সরকার, দশম শ্রেণি, মুকুল নিকেতন উচ্চবিদ্যালয়, ময়মনসিংহ।