আজ শুক্রবার। ঘুম ভাঙল সকাল নয়টার দিকে। তাড়াতাড়ি করে নাশতা সারলাম। আজ তো দেরি করলে চলবে না। আজই তো সময়। সারা দিন চলবে আজকে। তাড়াতাড়ি করে ফুটবলটা নিয়ে বেরিয়ে পড়লাম। সাকিবের বাসায় গিয়ে ডাক দিলাম সাকিবকে। সাকিবের মা বললেন সাকিব খেলতে বেরিয়ে গেছে। জসিম, রাহুল, রাকিব সবাই মাঠে চলে গেছে। মনে মনে ভাবছি,
‘একি, শুধু আমিই বাকি! না না, আমি না গেলে খেলবে কী করে? বল তো আমার কাছে। ও আচ্ছা, তাহলে জসিম কালকে বল কিনেছে।’
আমি তাড়াতাড়ি মাঠের দিকে দৌড় লাগালাম। গিয়ে দেখি সবাই খেলছ। কিন্তু বল দিয়ে নয়। সবাই খেলছে যার যার ফোনে!