পিচ্চি ভূতের গল্প
জানালায় কে?
ভূত বলে কোনো কিছুর দেখা পাননি এখনো বিজ্ঞানীরা। ভূতে বিশ্বাস স্রেফ কুসংস্কার বৈ কিছু নয়, তা–ও বলেন অনেকে। কিন্তু তাই বলে কিশোর আলোয় ভূতের গল্প থাকবে না, তা কি হয়?
মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। কে যেন জানালা দিয়ে নক করছে। বারবার। বারবার। আমি উঠে দেখি, শব্দটা তো জানালা থেকে আসছে না।
এটা আয়নার ভেতর থেকে আসছে...