ছেলে: বাবা, বেকুব কাকে বলে?
বাবা: বেকুব হচ্ছে সে, যে একটা সহজ জিনিসকে এমন দুর্বোধ্যভাবে বোঝানোর চেষ্টা করবে যে যাকে বোঝানোর চেষ্টা করছে, সে কিছুই বুঝতে পারবে না। বুঝেছ?
ছেলে: না।
শিক্ষক: তোমার বাবার কাছে ১০ টাকা আছে, তুমি তার কাছে ৫ টাকা চাইলে তাঁর কাছে কত টাকা থাকে?
ছাত্র: ১০ টাকা।
শিক্ষক: তুমি অঙ্ক পারো না।
ছাত্র: উঁহু, আপনি আমার বাবাকে চেনেন না!
চাকর: স্যার, আপনি রাত জেগে কী সব এত লেখেন?
সাহিত্যিক: বই লিখি।
চাকর: এত কষ্ট কইরা বই লেখার কী দরকার। কয়টা টাকা খরচ করলেই তো বাজার থেকে বই কেনা যায়!
গৃহশিক্ষক: আচ্ছা মাসুদ, একটা বড় শব্দ বলো তো?
মাসুদ: রাবার, স্যার!
গৃহশিক্ষক: এটা তো ছোট শব্দ।
মাসুদ: টানলেই তো বড় হবে স্যার!
: হাতি আর মাছির মধ্যে পার্থক্য কী?
: হাতির গায়ে মাছি বসতে পারে কিন্তু মাছির গায়ে হাতি বসতে পারে না।
ডাক্তার: বসন্তের টিকা নিয়েছেন?
রোগী: না।
ডাক্তার: কেন?
রোগী: বাহ্, এখন শরৎকাল না!