তিনটি ফড়িং

পুকুর ধারে গাছের আগায়,
তিনটি ফড়িং করছে খেলা,
লাল বেগুনি হলুদ সাদা,
নানা রঙের পাখনা মেলা
ফুলে ফুলে, দুলে দুলে,
তিনটি ফড়িং পাখনা মেলে,
নানা রঙের পাখনা দিয়ে
বন্দি করে মনের জেলে।