বই, রং, গান আর স্বপ্ন

অলংকরণ: রাকিব রাজ্জাক

বই...
বইয়ে আছে স্বপ্ন পোরা,
টগবগিয়ে চলছে ঘোড়া
স্বপ্নে জেগে রই।

রং...
রঙে থাকে স্বপ্নছবি,
শিল্পী আমি, আমিই কবি
হই না আমি সঙ।

গান...
গানে আছে ছন্দ ও তাল,
গানেই কাটে সকাল বিকাল
গানেই জয়গান।

স্বপ্ন কোথায় নেই?
শংকা ও ভয় দূরে রেখে
স্বপ্ন জাগায় আড়াল থেকে
বাঁচি স্বপ্নতেই।