বিড়াল মিনি

আমার একটা বিড়াল আছে,
নাম তার মিনি,
পছন্দ তার মাছ এবং
দুধের সাথে চিনি।
ডাকটা যে তার খুব ভালো
ম্যাঁও ম্যাঁও সে ডাকে,
এমনতরো মধুর আওয়াজ
নিজের করে রাখে।