সাহস করে লিখে ফেললাম

আজ আমি জীবনে প্রথম চিঠি লিখছিএআই দিয়ে তৈরি

প্রিয় কিআ,

আমি তোমার নতুন পাঠক। ডিসেম্বর ২০২৫ থেকে আমাদের পরিচয়। সত্যি বলতে কি, এখন কিআ ছাড়া আমার পড়ার তালিকা একদম অসম্পূর্ণ লাগে। জানো? আজ আমি জীবনে প্রথম চিঠি লিখছি। তা–ও আবার তোমাকে! কলম ধরতে গিয়ে একটু নার্ভাস লাগছিল। কিন্তু ভাবলাম, কিআ তো আপনজন। তাই সাহস করে লিখে ফেললাম। শুভকামনা রইল তোমার জন্য। ভালো থেকো।

তোমার নতুন পাঠক

সানজানা ইসলাম

পঞ্চম শ্রেণি, ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, টাঙ্গাইল

কিআ: তোমাকে নিশ্চয়ই প্রতিদিন হাতের লেখার প্রশংসা শুনতে হয়, তা–ই না? খুব সুন্দর তোমার হাতের লেখা। নার্ভাস হয়েই এত সুন্দর লিখেছ! নার্ভাস না হলে কী হতো, কল্পনা করতে পারছি না। আমার ধারণা, তোমার লেখা দেখে অনেকেই মনে করে যে কম্পিউটারে টাইপ করে লিখেছ। আশা করি, আরও চিঠি লিখবে। কথায় আছে, প্রথমবার লিখেছ, শেষবার নয়। ভালো থেকো।

আরও পড়ুন