জীবনে এই প্রথম কাউকে চিঠি লিখছি

চিঠিছবি: ফ্রিপিক

প্রিয় কিআ,

আমি তোমার নতুন পাঠক। এর আগে তোমার দুই-তিনটি সংখ্যা পড়েছি। কিন্তু ২০২৬ সালের জানুয়ারি থেকে তোমাকে নিয়মিত পড়ার সিদ্ধান্ত নিয়েছি। জানুয়ারি আর ফেব্রুয়ারি সংখ্যাই পড়ে আমি সত্যিই মুগ্ধ। প্রতিটি লেখা যেমন আনন্দ দেয়, তেমনি নতুন কিছু শেখায়। জীবনে এই প্রথম কাউকে চিঠি লিখছি। প্রথমে ভেবেছিলাম লিখব না, কিন্তু যখন দেখলাম অনেক নতুন পাঠক তাদের অনুভূতি জানাচ্ছে এবং তুমি তাদের উত্তর দিচ্ছ, তখন আমিও সাহস পেলাম। আশা করি আমার চিঠিও তোমাদের ভালো লাগবে। তোমাদের সুন্দর গল্প, তথ্যবহুল লেখা ও মজার আয়োজন আমাকে খুব আনন্দ দেয়। ভবিষ্যতেও এমন চমৎকার সংখ্যা উপহার দেবে—এই প্রত্যাশা রইল। জানি এত বড় চিঠি ছাপাবে না, তবু পাঠালাম। ভালো থেকো, প্রিয় বন্ধু।

ইকরাম হোসেন

সপ্তম শ্রেণি, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কিআ: ধন্যবাদ ইকরাম। আশা করি আমাদের সঙ্গে থাকবে আর নিয়মিত জানাবে তোমার মতামত। ভালো থেকো তুমিও।

আরও পড়ুন