বিজ্ঞানমেলায় নতুন বন্ধু
২০২৪ সাল। মে মাসের কোনো এক শনিবার। সকাল থেকেই মাথার ওপর জ্বলন্ত সূর্যের প্রচণ্ড তাপ। সময় যতই গড়াচ্ছিল, বাড়ছিল কাঠফাটা রোদ। বিজ্ঞানমেলায় অংশ নিতে শতাধিক স্কুলের শিক্ষার্থীরা এসেছে প্রজেক্ট নিয়ে। কিন্তু জয়দেবপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রজেক্ট নিয়ে আসা স্টলটা ছিল ব্যতিক্রম। কাঠফাটা রোদ আর তাপের মধ্যেও যেন আড্ডায় প্রাণবন্ত স্টলটি।
ঘটনাটি শুরু হয় স্কুলের একই শাখার দুই সারির দুই দল শিক্ষার্থীদের নিয়ে। নানা জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে দুই সারির ব্যতিক্রম চিন্তাধর্মী দুই দল শিক্ষার্থী এক হয় প্রজেক্ট বানানোর জন্য। এরপর ছাতা মাথায় নিয়ে আসা মানুষের সামনে প্রজেক্টের বর্ণনা দেওয়া, একসঙ্গে খাবার খাওয়া, গান গাওয়া, খাবারের বাটিতে পথের একটি কুকুরছানার মুখ দেওয়া নিয়ে ঠাট্টা, বিড়ালছানার সঙ্গে ছবি তোলা—কত কাণ্ড! এত সব ঘটনার মধ্যে জয়দেবপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ব্যতিক্রম চিন্তাধর্মী দুই দল শিক্ষার্থী বুঝতেই পারেনি, কখন তাদের মধ্যে গভীর বন্ধুত্ব সৃষ্টি হয়ে গেছে। বিজ্ঞানমেলা যেন তাদের স্কুলজীবনে নতুন বন্ধুত্বের শুরু।
লেখক: শিক্ষার্থী, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, গাজীপুর