আমার চিকেন কোথায় গেল?

অলংকরণ: সব্যসাচী চাকমা

অনেক দিন ধরে আমার চিকেন ফ্রাই খেতে খুব ইচ্ছা করছিল। তাই মা আমার জন্য চিকেন ফ্রাই বানিয়ে দিলেন। আমি ভাবছিলাম, অনেক আস্তে আস্তে চিকেনটা খাব, যেন তাড়াতাড়ি শেষ না হয়ে যায়। চিকেন ফ্রাইয়ের মধ্যে থাকা হাড্ডিটা ডাস্টবিনে ফেলতে ফেলতে আমি এই কথা ভাবছিলাম। হঠাৎ দেখি, আমার হাতে শুধু হাড়টাই আছে, চিকেন নেই। ‘কিরে, আমার চিকেন কোথায় গেল?’ এই বলে সারা ঘরে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। অবশেষে দেখলাম, আমার চিকেনটা ডাস্টবিনে পড়ে আছে। আসলে আমি ভাবতে ভাবতে ভুলে হাড়ের বদলে পুরো চিকেন ফ্রাইটাই ডাস্টবিনে ফেলে দিয়েছি!

লেখক: শিক্ষার্থী, দ্বিতীয় শ্রেণি, শাহ ওয়ালিউল্লাহ ইনস্টিটিউট, চট্টগ্রাম

আরও পড়ুন