জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে স্কুল ছুটি, নভেম্বরের শুরুতে মিলছে টানা তিন দিনের ছুটি

সরকারি-বেসরকারি স্কুল-কলেজের পাশাপাশি দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়েও এ ছুটি থাকবে। জিলা স্কুল, রংপুর, ১৯ ফেব্রুয়ারিপ্রতীকী ছবি: মঈনুল ইসলাম

নভেম্বরের শুরুতে মিলছে টানা তিন দিনের ছুটি। স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই তিন দিন ছুটি কাটানোর সুযোগ পাবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ও শ্যামাপূজা উপলক্ষে ছুটি থাকায় এ সুযোগ তৈরি হয়েছে। সাপ্তাহিক ছুটিসহ আগামী ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপন এবং ২০২৬ সালের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে। পরদিন ৮ নভেম্বর রোববার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা। এ দুই দিনের সঙ্গে ৬ নভেম্বর শুক্রবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা তিন দিন ছুটি পাবে স্কুল শিক্ষক ও শিক্ষার্থীরা।

সরকারি-বেসরকারি স্কুল-কলেজের পাশাপাশি দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়েও এ ছুটি থাকবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির বিষয়টি উল্লেখ আছে।

তবে বিশ্ববিদ্যালয়ের ছুটি নির্ভর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নিজস্ব ছুটির তালিকার ওপর। একইভাবে মাদ্রাসার ছুটিও তাদের নির্ধারিত তালিকা অনুযায়ী হবে। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থীরা টানা তিন দিনের ছুটি পেলেও সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে বিষয়টি এক নয়।

আরও পড়ুন