ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড ২০২৬-এর রেজিস্ট্রেশন শুরু

ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড ২০২৫আয়োজকদের সৌজন্যে

২০২৬ সালের ন্যাশনাল আর্থ অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এবার এ অলিম্পিয়াডের প্রতিপাদ্য ‘পরিবেশ পুনরুদ্ধারে বিজ্ঞানকে নতুন আঙ্গিকে দেখা’।

অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। অংশগ্রহণকারীরা নিজেদের এলাকার প্রকৃতি পর্যবেক্ষণ করবে, পরিবেশগত সমস্যা চিহ্নিত করবে এবং ই-সিস্টেম অ্যাকশন প্রজেক্টের মাধ্যমে সহজ ও বিজ্ঞানভিত্তিক সমাধান খুঁজে বের করে বাস্তবে প্রয়োগ করবে। নির্বাচিত ১০টি প্রকল্প বাস্তবায়নের জন্য মোট দেড় লাখ টাকা অর্থায়ন ও মেন্টরশিপ সহায়তা দেওয়া হবে, যেন শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগ আরও কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারে।

এ ছাড়া বিভাগীয় পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হবে ‘গ্রিন ডে ট্রেনিং’ বা বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। এখানে ইন্টারঅ্যাকটিভ গেম, পাজল ও সিমুলেশনের মাধ্যমে পরিবেশগত বিভিন্ন সমস্যা সম্পর্কে শেখানো হবে। এ কর্মশালা তরুণদের নেতৃত্বের দক্ষতা বিকাশে সহায়তা করবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

নির্বাচিত শিক্ষার্থীরা ইতালিতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াড (আইইএসও) ২০২৬-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। ২০১২ সাল থেকে প্রতিবছর জাতীয় পর্যায়ে ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড আয়োজন করে আসছে বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ। আয়োজনের মিডিয়া পার্টনার কিশোর আলো।

বিস্তারিত তথ্য ও রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করো: www.byei.org/neo2026

আরও পড়ুন