জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৪ জানুয়ারি, ২০২৪। নতুন বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
১৯৬৯ সাল থেকে এখন পর্যন্ত আজকের দিনটি বাংলাদেশিদের জন্য একটি বিশেষ দিন। ১৯৬৯ সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানে আইয়ুব খানের অপশাসনের কারণে সরকারবিরোধী আন্দোলন রূপ নেয় গণ-অভ্যুত্থানে। রাজনৈতিক অস্থিরতার কারণে ২৪ জানুয়ারি পূর্ব পাকিস্তানের বিভিন্ন জায়গায় হরতালের ডাক দেওয়া হয়। সেদিন আন্দোলন দমাতে মিছিলে গুলি ছোড়ে পুলিশ। সেই গুলিতে প্রাণ হারান কিশোর মতিউর রহমান মল্লিকসহ চারজন। এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ২৪ জানুয়ারিকে ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস হিসেবে পালন করা হয়।
এ ছাড়া মহান মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
এর পরের দশকে ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি মৃত্যুবরণ করেন ভিটামিন ‘সি’র আবিষ্কারক প্রাণরসায়নবিদ চার্লস গ্লিন কিং।
তোমরা যারা ফুটবলভক্ত, তাদের জন্য লুইস সুয়ারেজ একটি পরিচিত নাম। ১৯৮৭ সালের এই দিনে জন্মগ্রহণ করেন উরুগুয়ের এই জনপ্রিয় ফুটবলার।