দেবদাসের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েররঙ্গচিত্র: আরাফাত করিম
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১৬ জানুয়ারি, ২০২৪। নতুন বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলায় দেবানন্দপুর নামের এক ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পরে স্বপরিবারে ভাগলপুরে চলে গেলে সেখানেই শুরু হয় তাঁর সাহিত্য চর্চা। শরৎচন্দ্র তাঁর জীবনজুড়ে রচনা করেছেন কালজয়ী সব সাহিত্যকর্ম। দেবদাস, দেনা পাওনা, পথের দাবি ইত্যাদি রচনার মাধ্যমে সমৃদ্ধ করেছেন বাংলা সাহিত্যকে। আজ ১৬ জানুয়ারি জনপ্রিয় এই বাঙালি কথা সাহিত্যিকের মৃত্যু দিবস। ১৯৩৮ খ্রিস্টাব্দের এই দিনে ৬১ বছর বয়সে কলকাতার পার্ক নার্সিং হোমে মৃত্যুবরণ করেন বাংলা সাহিত্যের অনন্য কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

একই দিনে ১৯১৫ সালে মৃত্যুবরণ করেন ঢাকার চতুর্থ নবাব খাজা সলিমুল্লাহ। ১৯০৫-এর বঙ্গভঙ্গ, মুসলিম লীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মতো নানা ঘটনায় তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

এ ছাড়াও ১৭৬৮ সালের ১৬ জানুয়ারি কলকাতায় প্রথম ঘোড়দৌড় শুরু হয়। ১৯২৯ সালের একই দিনে বিবিসির প্রথম পত্রিকা দি লিসেনার প্রকাশিত হয়।