ভাবতেই অবাক লাগছে, আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছ তুমি! কিন্তু যতই বড় হও না কেন, সব সময় তুমি ‘কিশোর আলো’ হয়েই থাকবে। জন্মদিনে তোমার জন্য অনেক শুভকামনা ও প্রাণঢালা অভিনন্দন! ২০১৩ সাল থেকে সবার মন জয় করে নিয়েছিলে তুমি। দীর্ঘ ১২ বছর ধরে তুমি আমাদের সঙ্গে ছিলে, এখনো আছ ও ভবিষ্যতেও থাকবে। কিআ, তোমার জন্য আমার ভালোবাসার শেষ নেই। তোমার জন্মদিনে তোমাকে শুভেচ্ছা জানাবে সারা দেশের হাজার হাজার কিআ পাঠক-পাঠিকা। এত উত্তর দিতে গিয়ে তোমার কেমন অবস্থা হবে? জন্মদিনটা তোমার জন্য অনেক ভালো কাটুক। অনেক বড় হও তুমি। তোমার এই দীর্ঘ পথচলায় আমরা সবাই তোমার সঙ্গী। হ্যাপি বার্থডে, মাই ডিয়ার কিআ!
(বি. দ্র.: মজার ব্যাপার হলো, তোমার জন্ম আর আমার জন্ম একই বছরের একই মাসে! তোমার জন্ম ২০১৩ সালের ১ অক্টোবরে আর আমার ২০১৩ সালের ১৭ অক্টোবর। পারলে আমার জন্মদিনের শুভেচ্ছাটাও দিয়ে দিয়ো।)
ভালো থেকো। আজ এতটুকুই। বিদায়।
ইতি,
তোমার ১৬ দিনের ছোট পাঠিকা
ফাতিমা আল ফিহরি উজমা, সপ্তম শ্রেণি, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম।