প্রথম বাণিজ্যিক উড়োজাহাজের আত্মপ্রকাশ

জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ৭ জানুয়ারি, ২০২৪। নতুন বছরের সপ্তম দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

১৭৮৯ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। তার প্রায় ১০০ বছর পর ১৮৬৬ সালের এই দিনে কলকাতায় শুরু হয় প্রথম আদমশুমারি। ১৯৪২ সালের ৭ জানুয়ারি বিশ্বজুড়ে চলাচলকারী প্রথম বাণিজ্যিক উড়োজাহাজ হিসেবে ‘প্যান আমেরিকান এয়ারলাইনস’–এর আত্মপ্রকাশ ঘটে।