যার হাত ধরে সৃষ্টি হয়েছিল জেমস বন্ড

বন্ড... জেমস বন্ডছবি: ইনস্টাগ্রাম থেকে
জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও, কত গল্পই তো আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৮ মে, ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

নায়ক জেমস বন্ড। ১৯৫০ এর দশকে ইয়ান ফ্লেমিংয়ের হাত হাত ধরে বিশ্ববাসীর সামনে হাজির হয়েছিল স্পাই থ্রিলার সিরিজের এই চরিত্র। সেই থেকে আজ অব্দি এই গোয়েন্দা চরিত্রকে নিয়ে তৈরি হয়েছে অংসখ্য চলচ্চিত্র। যেগুলোর মোটামুটি সবই ব্যবসা সফল হয়েছে। বিশেষজ্ঞরা বলতে চান, ইয়ানের সঙ্গে তাঁর নিজের সৃষ্ট জেমস বন্ড চরিত্রের বেশ মিল আছে। কিন্তু ইয়ান কিন্তু একদমই সেটা মানতে চাননি। 

১৯০৮ সালের ২৮ মে লন্ডনে জন্মগ্রহণ করেন ইয়ান। কর্মজীবনের প্রথম দিকে শেয়ারবাজারের দালাল ছিলেন। একই সঙ্গে সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন তিনি। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যোগ দেন ব্রিটিশ নৌবাহিনীর গোয়েন্দা বিভাগে। সেখান থেকে যেসব অভিজ্ঞতা অর্জন করেছিলেন সেসব নিয়ে যুদ্ধ শেষ হলে একটি বই লিখবেন বলে ঠিক করলেন। ধীরে ধীরে যুদ্ধ শেষ হলো। ১৯৫২ সালের দিকে ইয়ান লেখালেখিতে পুরোপুরি মন দিলেন। তাঁর প্রিয় এক পাখি বিশেষজ্ঞ ছিলেন- নাম জেমস বন্ড। তাঁর নামেই নাম রাখলেন নিজের গোয়েন্দা গল্পের নায়কের। জেমস বন্ডকে প্রধান চরিত্র করে ১৯৫৩ সালে বের হলো তাঁর প্রথম বই- ‘ক্যাসিনো রয়াল’। দারুণ প্রশংসা পেল সেটি, বিক্রিও হলো প্রচুর। পাঠকের চাহিদায় ১৯৬৪ সাল পর্যন্ত প্রত্যেক বছর জেমস বন্ড সিরিজের একটি করে বই লিখে গেছেন তিনি। একই বছর মাত্র ৫৬ বছর বয়সে তিনি মারা যায়। তাঁর মৃত্যুর দুবছর আগে ১৯৬২ জেমস বন্ডকে নিয়ে তৈরি হয় প্রথম চলচ্চিত্র ড. নো, যা হলিউডে ব্যাপক সাড়া ফেলেছিল। 

১৯৭৬ সালের আজকের এই দিনে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছিলেন আমাদের শিল্পজগতের উজ্জ্বল নক্ষত্র শিল্পাচার্য জয়নুল আবেদিন। ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর কিশোরগঞ্জের কেন্দুয়াতে জন্মগ্রহণ করেন তিনি।  খুব ছোটবেলা থেকেই আঁকাআঁকিতে মন ছিল তাঁর। তাঁর বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ, সাঁওতাল রমণী, ঝড়, কাক, বিদ্রোহী ইত্যাদি। ১৯৭০ সালে গ্রামবাংলার প্রাণের উৎসব নিয়ে আঁকেন বিখ্যাত ৬৫ ফুট দীর্ঘ ছবি নবান্ন। 

ধারণা করা হয় ১৭৫৭ সালের আজকের এই দিনে ব্রিটিশ বাজিনী মীর জাফরকে বাংলার নবাব ঘোষণা করে।

১৯৯৫ সালে এই দিনে রাশিয়ার নেস্তেগস্কর শহরে প্রবল ভূমিকম্পে দুই হাজার মানুষের প্রাণহানি ঘটে।