বিজ্ঞানী ওয়ার্নার হাইজেনবার্গের মৃত্যু

অনিশ্চয়তা তত্ত্বের জনক ওয়ার্নার হাইজেনবার্গ।ছবি: নিউ সায়েন্টিস্ট
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০১ ফেব্রুয়ারি, ২০২৪। নতুন বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
  • ম্যাট্রিক্স বলবিদ্যার জনক বিজ্ঞানী ওয়ার্নার হাইজেনবার্গ। ১৯০৫ সালের ৫ ডিসেম্বর জার্মানির উজবার্গে জন্মগ্রহণ করেন এই পদার্থবিদ। ১৯২৫ সালে মাত্র চব্বিশ বছর বয়সী হাইজেনবার্গের হাত ধরে জন্ম নেয় ম্যাট্রিক্স বলবিদ্যার। যার ফলে বেরিয়ে আসে কোয়ান্টাম বলবিদ্যার অজানা অনেক প্রশ্নের উত্তর। তাঁর এই আবিষ্কারের জন্য ১৯৩২ সালে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। বিখ্যাত এই বিজ্ঞানী ১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।

  • এ ছাড়া ১৮২৭ সালের এই দিনে প্রতিষ্ঠিত হয় কলকাতার বেঙ্গল ক্লাব। সে সময়কার কলকাতার সম্ভ্রান্ত ও উচ্চপদস্থ ব্রিটিশ কর্মচারীদের বিনোদনের কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করে এই ক্লাব।