পোকামাকড় নিয়ে মজার তথ্য
একটি লেডিবার্ড বা গুবরে পোকা নিজের পুরো জীবনে পাঁচ হাজারেরও বেশি পোকা খেয়ে ফেলতে পা।ভাবো তো, কী দুর্দান্ত শিকারি এরা।
ফলের মাছি বা ফ্রুটফ্লাই হলো প্রথম জীবিত প্রাণী, যেগুলোকে মানুষ মহাকাশে পাঠিয়েছিল।
ড্রাগনফ্লাই বা ফড়িং পৃথিবীতে আছে প্রায় ৩০ কোটি বছর ধরে। এর মানে ডাইনোসরেরও অনেক আগের বাসিন্দা এরা।
একটি মৌমাছির ডানা প্রতি সেকেন্ডে প্রায় ১৯০ বার ঝাপটায়। যা এক মিনিটে দাঁড়ায় ১১ হাজার ৪০০ বার। এই দ্রুততার কারণেই সেই পরিচিত গুঞ্জন শোনা যায়।
যুক্তরাজ্যে পাওয়া সবচেয়ে বড় পোকামাকড়ের প্রজাতি হলো স্ট্যাগ বিটল।
শুঁয়োপোকার চোখের সংখ্যা শুনলে অবাক হবে। এদের মোট ১২টি চোখ থাকে।
একেকটি গুবরে পোকা নিজের ওজনের চেয়ে ১ হাজার ১৪১ গুণ ভারি বোঝা টানতে পারে।
প্রজাপতিরা স্বাদ নেয় পা দিয়ে, মুখ দিয়ে না।