স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মৃত্যু

জওহরলাল নেহরু
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৭ মে ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!

ভারতের স্বাধীনতাসংগ্রামের অন্যতম প্রভাবশালী নেতা জওহরলাল নেহরু। মহাত্মা গান্ধীর রাজনৈতিক উত্তরাধিকারীও বলা হয় তাঁকে। ১৮৮৯ সালের ১৪ নভেম্বর সে সময়কার ভারতের এলাহাবাদে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বাবা মতিলাল নেহরু ছিলেন ব্রিটিশ ভারতের প্রধানমন্ত্রী, সেই সঙ্গে ভাইবোনেরা ছিলেন নিজ অবস্থানে প্রতিষ্ঠিত। কেউ বড় পদের অফিসার, কেউ আবার লেখক। ফলে ছোটবেলা থেকেই বিশেষভাবে জ্ঞানচর্চার মধ্য দিয়ে বড় হয়েছেন তিনি। ১৯১৭–এর দিকে তিনি রাজনীতিতে পূর্ণভাবে যোগদান করেন। এর কিছু বছরের মাথায় ১৯২০ সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হলে ব্রিটিশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাঁকে প্রথমবারের মতো কারাভোগ করতে হয়। সেই থেকে শুরু, এরপর বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে মহাত্মা গান্ধীর পাশাপাশি তিনিও নেতৃত্ব দিয়ে গেছেন। ১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশের হাত থেকে ভারত পূর্ণ স্বাধীনতা অর্জন করলে তিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর পদে বসেন। ১৯৬৪ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন তিনি। একই বছরের আজকের এই দিনে অর্থাৎ ২৭ মে দিল্লিতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

এ ছাড়া ১৯১৯ সালের আজকের এই দিনে জালিয়ানওয়ালাবাগের হত্যাযজ্ঞের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি ত্যাগ করেন এবং বড় লাট লর্ড চেমসফোর্ডকে চিঠি পাঠান।

২০০৬ সালের এই দিনে ভয়াবহ এক ভূমিকম্পে ইওগাকার্তায় প্রায় ৬ হাজার ৬০০ লোকের প্রাণহানি ঘটে।

আরও পড়ুন