কৌতূহল থেকে শুরু
কিআ, এবার তুমি ১৪ বছরে পদার্পণ করলে। অভিনন্দন তোমাকে (একটুকরা কেক পাঠিয়ে দিয়ো)। ২০২১ সালের ঘটনা। একদিন দেখলাম, বাবা একটা ম্যাগাজিন নিয়ে এসেছেন। নাম শুনেই বিরক্ত হলাম। আমি বই বা ম্যাগাজিন খুব একটা পড়ি না। তো সেটা বোধ হয় ‘তাড়াও পরীক্ষার ভয়’—এই সংখ্যাটা ছিল। রাতের বেলা একটু কৌতূহল হলো আমার। ম্যাগাজিনটার গল্প, ফিচার এবং কুইজগুলো পড়ে আমার এত ভালো লাগল যে বলার মতো নয়। তারপর থেকেই তুমি আমার চিরবন্ধু। একটা মজার বিষয় হলো, আমি তোমার ছয় মাসের বড়। তারপরও এবার আমার ১৩ বছর হয়েছে। তুমি আর আমি এভাবেই বড় হতে থাকব একসঙ্গে। তাই তোমার যখন ২০ বছর হবে, আমারও তা-ই হবে। আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি। চিরদিন এভাবেই পাশে থেকো প্রাণের বন্ধু। বাই।
আরাফ,
সপ্তম শ্রেণি, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
আরও পড়ুন