উল্টো দিকে হাঁটার যন্ত্রণা

অলংকরণ: রাকিব রাজ্জাক
আমি যখন ছোট ছিলাম তখন উল্টো দিকে হাঁটতে আমার খুব ভালো লাগত। প্রথমে স্কুলের মাঠে উল্টো হাঁটার চেষ্টা করতাম। কতজনের সঙ্গে যে ধাক্কা খেয়েছি তার কোনো ঠিক-ঠিকানা নেই। তবু চেষ্টা ছাড়িনি। বাসায়ও চেষ্টা করতে গিয়ে হাজার হাজার বকা খেয়েছি আম্মুর কাছে। তবু চেষ্টা করতে করতে অবশেষে এখন মোটামুটি উল্টো দিকে হাঁটতে পারি। কিন্তু এখনো মাঝেমধ্যে কারও না কারও সঙ্গে আমার ধাক্কা লাগেই।