যুক্তরাষ্ট্রপ্রবাসী নাকামুরা সাহেবের দুই যমজ কন্যা সাকুরা আর হিনাতার জন্ম হলো গত বছরের নভেম্বর মাসে। মজার বিষয় হলো, হিনাতার জন্ম সাকুরার ২০ মিনিট পরে হয়েছে। কিন্তু তাদের জন্মনিবন্ধনে দেখা গেল, সাকুরার জন্মের সময় হিনাতার পরে লেখা। এখানে যদি কোনো ভুল না হয়ে থাকে, এটা কীভাবে সম্ভব?
উত্তর
আমেরিকায় নভেম্বর মাসের প্রথম রোববার day light saving শেষ হওয়ায় এ সময় এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। সাকুরা আর হিনাতার জন্মের ঠিক মাঝে এই সময় পরিবর্তন ঘটেছিল।