নকল বাবা

অলংকরণ: রাকিব রাজ্জাক

তখন আমি খুব ছোট ছিলাম। একদিন আমাকে নিয়ে একটি মেলায় গেলেন বাবা। আমি একটা দোকানে খেলনা দেখছি—এমন সময় দেখি বাবা আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমিও ছুট লাগালাম। শেষে বাবার জামা ধরে দিলাম টান। ওমা, দেখি ওটা বাবা নয়। আসলে উনি ছিলেন অন্য একজন। যিনি বাবার মতোই জামা-প্যান্ট পরেছিলেন। ওদিকে বাবা তো আমাকে না দেখতে পেয়ে প্রায় কেঁদেই ফেলেছেন। শেষে আমাকে দেখতে পান বাবার মতো জামা পরা ওই লোকটার কাছে। দৌড়ে এসে আমাকে কোলে তুলে নেন বাবা। আমিও দুশ্চিন্তামুক্ত হই।