অনেক বছর আগের কথা। তখনো আমি স্কুলে ভর্তি হইনি। খেলাধুলার প্রতি খুব আগ্রহ ছিল। বিকেলবেলা বন্ধুদের সঙ্গে খেলতাম। এক গরমের দিনে আমি খেলতে গেলাম। কিছুক্ষণ খেলার পর বেশ ক্লান্ত হয়ে পড়লাম, পানির তেষ্টা পেয়েছিল খুব। পানি খেতে গেলাম বাসায়। পানির ফিল্টারের কাছে গেলাম। ফিল্টারের কলের নিচে মোজো দেখে আমি তো অবাক। এ তো সোনায় সোহাগা। পানি খুঁজতে গিয়ে পেয়ে গেলাম মোজো! গপগপিয়ে পুরো বোতলটাই শেষ করে ফেললাম। হঠাৎ মুখে অন্য রকম একটা স্বাদ অনুভব করলাম। মুখে হাত দিয়ে যে জিনিসটা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আসলে বোতলে পানিভর্তি পিঁপড়া ছিল, যা আমি মোজো বলে মনে করেছিলাম।