অবাক কাণ্ড

অলংকরণ: মাসুক হেলাল

অপরের মনের সংখ্যা বের করা—

টিফিন টাইমে তুমি তোমার বন্ধুকে বললে, তোমার মনের মতো একটি সংখ্যা নাও। তারপর ২ দিয়ে গুণ করো। গুণফলের সঙ্গে ৮ যোগ করো। এবার যোগফলকে ২ দিয়ে ভাগ করো। এবার বলো, ভাগফল থেকে মনে নেওয়া সংখ্যাটি বিয়োগ করতে। অঙ্কে ভুল না হলে উত্তর হবে ৪।

উদাহরণস্বরূপ: তোমার বন্ধু ধরল ১২।

(১২ X ২) = ২৪, (২৪ + ৮) = ৩২, (৩২ ÷ ২) = ১৬, (১৬ - ১২) = ৪

তবে সাবধান, এক বন্ধুকে বারবার এই প্রশ্ন কোরো না, কারণ উত্তর শুধু ৪ হবে।