আমাদের বাংলা ক্লাসে একটা মেয়েকে ‘চল্লিশ’ বলে ডাকেন স্যার। কারণ, মেয়েটার রোল নম্বর চল্লিশ। একদিন ওকে পড়া ধরার জন্য স্যার বললেন, ‘অ্যাই চল্লিশ, তুই দাঁড়া।’ মেয়েটা হঠাৎ রেগে গিয়ে স্যারকে বলল, ‘স্যার, আপনি আমাকে চল্লিশ কেন বলছেন?’ স্যার বললেন, ‘তোর নাম মনে থাকে না, তাই রোল বলে ডাকি। তাহলে তুই বলে দে তোকে কী বলে ডাকব?’ মেয়েটা আরও রেগে গিয়ে বলল, ‘আজব!...রোল ধরে ডাকবেন না স্যার!’
স্যার তখন বললেন, ‘কী? আজব? ঠিক আছে তোর যখন এত ইচ্ছা তখন তোকে আজব বলেই ডাকব। আর চল্লিশ বলে ডাকব না।’