আমি বই পড়তে খুব ভালোবাসি। তাই আমি আমার স্বভাবমতোই একুশে বইমেলায় হাজির হলাম বই কিনতে। সঙ্গে আমার তিন বান্ধবী। আমি ও আমার বান্ধবীরা একটি স্টলে দাঁড়িয়ে বই দেখছিলাম। তখন আমার এক বান্ধবী স্টলের ভাইয়াকে জিজ্ঞেস করল, ‘আনাফ আঙ্কেলের ডায়েরি বইটা আছে?’ ওর কথাটা ভালোভাবে শুনিনি, তবুই অবাক হয়ে বললাম, ‘কী! আনাফ আঙ্কেলের ডায়েরি! এটা আবার কার বই?’
আমার কথা শুনে তো আমার বান্ধবীরা অট্টহাসিতে ফেটে পড়ল। আমি কিছুই বুঝতে পারলাম না। তখন স্টলের ভাইয়াটি বললো, ‘আনাফ আঙ্কেলের ডায়েরি না, আনা ফ্রাংকের ডায়েরি।’ এই কথা শুনে আমি নিজেই হাসতে শুরু করলাম।