আমার ছোটবেলার যত কাণ্ড

অলংকরণ: তনি সুভংকর
ছোটবেলায় আমি অনেক মজার কাণ্ড ঘটিয়েছি। একদিন আম্মু আমার জন্য একটি ললিপপ এনেছিল। আমি সেই ললিপপ এক মাস ধরে শেষ করেছি। আমি ললিপপটাকে একটু চেটে ফ্রিজে রেখে দিতাম। প্রতিদিন একই কাজ করতাম। এভাবে আমি ললিপপটা খেতে গোটা ৩০ দিন লাগিয়েছি। এই কথাটা বলার পরই আম্মু হো হো করে হেসে উঠলেন। আমারও খুব হাসি পেয়েছিল।