আমার ব্যায়াম করা

অলংকরণ: রাকিব রাজ্জাক

সবকিছুতে পাকামো করা আমার ছোটবেলার স্বভাব। যখন আমার বয়স পাঁচ, তখনো পাকামোতে আমার ব্যাপক সাফল্য। আমার চাচা তখন বাসায় ডাম্বেল দিয়ে ব্যায়াম করত। ডাম্বেলটা অনেক ভারী ছিল। একদিন আমি বিছানায় বসে ছিলাম। আর আমার পাশেই ছিল সেই ডাম্বেল। আমার তো পাকামো করা স্বভাব। তাই ডাম্বেলটা হাতে নিয়েই ব্যায়াম শুরু করতে চাইলাম। এত ভারী জিনিস তখন কীভাবে উঠিয়েছিলাম, তা এখনো বুঝতে পারি না! এরপর আর কী? ভার সইতে পারলাম না। ডাম্বেলটা হাত থেকে পড়ল ফ্লোরে। বিকট শব্দ হলো! ফেটে গেল ফ্লোর। পুরস্কার হিসেবে আমিও কিছু মার খেলাম মায়ের কাছে। ভাগ্য ভালো ছিল যে ডাম্বেলটা আমার পায়ে পড়েনি। তবে এরপর থেকে এই বাসায় চাচার ব্যায়াম করা আইনত দণ্ডনীয় অপরাধ হয়ে গিয়েছিল।