‘আর্টিভিজম | আমার চোখে জলবায়ু পরিবর্তন’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করো আর তোমার আঁকা ও তোলা ছবিতে বিশ্বকে জানিয়ে দাও জলবায়ু পরিবর্তন নিয়ে তোমার ভাবনা।
আলোকচিত্র ও চিত্রাঙ্কনের বিষয়
‘আমি ও আমার পরিবার যেভাবে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছি’ অথবা, ‘প্রকৃতির ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব‘।
নিয়মাবলি
ওপরের বিষয় অবলম্বনে তোলা আলোকচিত্র বা আঁকা ছবি পাঠাতে হবে নিচের ই–মেইল ঠিকানায়।
একই সঙ্গে তোমার বা তোমার অভিভাবকের ফেসবুক বা ইনস্টাগ্রাম আইডি থেকে ছবিটি নিয়ে তোমার ভাবনা হ্যাশট্যাগসহ পাবলিক করে আপলোড করতে হবে। হ্যাশট্যাগগুলো হলো: #RedAlertOnClimate #ARTivism #SCiBD #KishorAlo
আঁকা ছবিটি স্ক্যান করে পাঠাতে হবে। স্ক্যানের সুবিধা না থাকলে মুঠোফোন বা অন্য কোনো ক্যামেরা দিয়ে ছবিটি তুলে পাঠালেও হবে। তবে ছবির রেজল্যুশন ভালো হতে হবে।
ই–মেইলের সাবজেক্টে ‘আর্টিভিজম’ এবং ‘আলোকচিত্র’ অথবা ‘চিত্রাঙ্কন’ কথাগুলো লিখতে হবে। যেমন Artivism Photography অথবা Artivism Drawing।
ই–মেইলের বডিতে তোমার পুরো নাম, শ্রেণি, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, যোগাযোগের পুরো ঠিকানা, মুঠোফোন নম্বর, ই–মেইল ঠিকানা ও জন্মতারিখ লিখতে হবে। সেই সঙ্গে লিখতে হবে তোমার ছবিটির শিরোনাম, কোন বিষয়ের ওপর ছবিটি তুলেছ এবং ছবিটি দিয়ে তুমি কী বোঝাতে চেয়েছ, অর্থাৎ তোমার ভাবনাটি (সর্বোচ্চ ১৫০ শব্দে, বাংলা অথবা ইংরেজিতে)।
বিজয়ী ঘোষণা না হওয়া পর্যন্ত ছবিটি নষ্ট করা যাবে না। বিজয়ী হলে মূল ছবিটি প্রদর্শন করতে হবে।
১২ নভেম্বর ২০২১ তারিখে প্রতিযোগীর বয়স অবশ্যই ১৮ বছরের কম হতে হবে। অনূর্ধ্ব-১৩ বছর বয়সীরা ‘ক’ গ্রুপ এবং ১৩ থেকে অনূর্ধ্ব-১৮ বছর বয়সীরা ‘খ’ গ্রুপের প্রতিযোগী বলে বিবেচিত হবে।
আলোকচিত্র ও চিত্রাঙ্কন আপলোড ও জমাদানের শেষ তারিখ ১৪ আগস্ট ২০২১।
ছবি পাঠাতে হবে [email protected] ই–মেইল ঠিকানায়।
আরও জানতে ভিজিট করো কিশোর আলো ও সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এর ফেসবুক পাতায়।
নির্বাচিত ৪০ জন আলোকচিত্রী ও আঁকিয়ে পাবে সার্টিফিকেট, সেরা ৪ জন পাবে বিশেষ পুরস্কার!