একদিন রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি। এত জোরে জোরে গাড়ি চলছে যে পার হতেই পারছি না। হঠাৎ পাশে তাকিয়ে দেখি একটা ছোট ছেলে দাঁড়িয়ে আছে। তাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে তুমি এখানে দাঁড়িয়ে আছ কেন? উত্তরে বলল সে রাস্তা পার হবে। কিন্তু এত জোরে গাড়ি চলার কারণে ভয়ে পার হতে পারছে না। তখন আমি বললাম, আমার হাত ধরো, আমি তোমাকে রাস্তা পার করে দিচ্ছি। ছেলেটি আমার হাত ধরল। আমি তাকে রাস্তা পার করে দিলাম। পার হওয়া মাত্র হাত ছাড়িয়ে দৌড় দিল ছেলেটা। বেশ অবাকই হলাম আমি। কয়েক দিন পর ওই একই রাস্তায় একটা দোকান থেকে জিনিস কেনার সময় আমার পার্সটা দোকান থেকে হারিয়ে যায়। ভয়ে মাথা ঘুরতে লাগল। কারণ, ওটায় অনেক টাকা ছিল। তখন দেখি সেই ছেলেটা আমার পার্স নিয়ে এসেছে। আমি তাকে ধন্যবাদ দিলাম। পার্সটা দিয়ে চলে গেল সে। আমার মনে হয় আমার উপকারের প্রতিদান দেওয়ার জন্য সে পার্সটা আমাকে খুঁজে দিল।