‘এই লেখাটা কিন্তু আমি লিখছি না। আমি শুধু ভাবছি, আর সেটাই উঠছে স্ক্রিনে। এটাও একটা নতুন যন্ত্র, বুঝলে? মানে কষ্ট করে হাতে বা কি–বোর্ডে লিখতে হবে না, মুখেও বলতে হবে না। শুধু ভাবলেই লেখা হয়ে যাবে...!’ অনেকক্ষণ ভাবলাম, কিন্তু কোনো কাজই হলো না। হবে কীভাবে, তোমাদের এঁকে পাঠানো নতুন যন্ত্র তো এখনো কেউ বানায়নি। ফলে হাতেই লিখতে হলো। অসংখ্য আঁকা পেয়েছি এবার তোমাদের কাছ থেকে। দারুণ মজার মজার সব ছবি পাঠিয়েছ তোমরা। ছবি বাছাই করতে গিয়ে মগজ নামক যন্ত্রটাই প্রায় বিকল হওয়ার দশা হয়েছিল বিচারকদের। যারা অংশ নিয়েছ, তাদের সবাইকে ধন্যবাদ। ভালো থেকো তোমরা।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯