টাকাপয়সা সব জলে!

অলংকরণ: রাকিব রাজ্জাক

তখন আমার বয়স মাত্র ৬ বছর। টাকাপয়সা কী, অতটা বুঝতাম না। একটু বোকা ছিলাম। একদিন রাতে বাবাজি কার সঙ্গে যেন রেগে রেগে কথা বলছিলেন। তিনি বারবার বলছিলেন, আমার টাকাপয়সা সব জলে গেল। জল মানে যে পানি তা বুঝতাম। আমি চিন্তা করলাম, বাবাজির টাকা যখন জলে গেল, মামণির টাকা জলে দিলে কেমন হয়? আমি দেরি না করে একটা গামলায় পানি এনে মামণির ব্যাগ থেকে সব টাকা বের করলাম। তারপর টাকাগুলো পানিতে ফেলে দিলাম। সেদিন বাসায় যা হইচই হয়েছিল! এখন মনে পড়লে কান্না পায়। বেচারি মামণির জমানো সব টাকা ওই ব্যাগে ছিল।

লেখক: শিক্ষার্থী, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর