গ্রীষ্মকাল। তাই স্কুল থেকে বাসায় ফিরেই ফ্যানটা ফুল স্পিডে দিয়ে সোফায় গা এলিয়ে দিলাম। এমন সময় আমার সবচেয়ে ছোট চাচাতো ভাই আমার দিকে মহা উৎসাহে এগিয়ে আসতে লাগল আর বলল—
—ভাইয়া ভাইয়া, ধ-হ-ম-খ খেলবা?
—কী?
—হি হি! ধনী হওয়ার মজার খেলা। খেলবা?
—অহ আচ্ছা। তুই ফ-হ-ম-খ খেলবি?
—মানে?
—ফকির হওয়ার মজার খেলা। খেলবি?
—যাও তোমার সাথে আর কখনো খেলব না। তুমি একটা পচা ভাইয়া।