পরীক্ষার রেজাল্ট, ময়লার গাড়ি এবং অন্যান্য

অলংকরণ : রেহনুমা প্রসূন
  • আরিফ তার বাসার সব ঝাড়ু, চিরুনি, লাঠি, জুতা হাতে নিয়ে বাড়ির বাইরে যাচ্ছে। এমন সময় তার মা বলল,
    মা: কী রে, এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস?
    আরিফ: ফেলে দিতে যাচ্ছি।
    মা: কেন?
    আরিফ: আজ পরীক্ষার রেজাল্ট দেবে যে!

  • একটি গেটের সামনে ভাঙাচোরা একটা সাইকেলে তালা মেরে রেখে যাচ্ছিল এক লোক। তা দেখে ছুটে আসে দারোয়ান। চিৎকার করে বলে, ওই ব্যাটা, এখানে সাইকেল রাখছিস কী বুঝে? জানিস না, এ পথ দিয়ে অনেক বড় নেতারা যান।
    লোকটা একগাল হেসে জবাব দেয়, ‘কোনো সমস্যা নাই ভাইজান, সাইকেলে তালা মাইরা দিছি!’

  • কাস্টমার: আপনাদের হোটেলে কেউ খেয়ে বিল না দিলে আপনারা কী করেন?
    ম্যানেজার: কাপ-প্লেট ধোয়াই তাকে দিয়ে।
    কাস্টমার: তাড়াতাড়ি ধোয়ান। আমার সময় নেই।

  • ময়লার গাড়ি যাচ্ছে। অসম্ভব স্পিডে। পথিমধ্যে ট্রাফিক সার্জেন্ট আটকাল: এত জোরে গাড়ি চালাচ্ছ, বিষয়টা কী?
    স্যার তাড়া আছে একটু, কাজেই…
    লাইসেন্স বের করো।
    স্যার লাইসেন্স নেই।
    নেই?
    না স্যার। আপনি চাইলে গাড়ির সব মাল সিজ করতে পারেন।

  • এক অলস লোক অফিসের কোনো কাজই করতে চায় না। তারপরও রহস্যময় কোনো কারণে অফিসের বস তাকে পছন্দ করত বলে কাজ কমিয়ে দিয়ে বলে, এখন থেকে তুমি সপ্তাহে শুধু মঙ্গলবার কাজ করবে।
    : প্রতি মঙ্গলবার! অলস লোকের উত্তর।