পরীক্ষার হল, ব্যালেন্স চেক এবং অন্যান্য

অলংকরণ: সব্যসাচী মিস্ত্রী
  • শিক্ষক: এমন কোনো জায়গার নাম বলো, যেখানে অনেক লোক থাকে, কিন্তু তোমার মনে হয় তুমি একা?
    হাসান: পরীক্ষার হল!

  • পুলিশ: তুমি কী অপরাধ করেছ?
    নাফিস: ব্যাংকের মধ্যে এক জসিমকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি।
    পুলিশ: কেন?
    নাফিস: উনিই আমাকে বলেছিলেন ওনার ব্যালান্স চেক করতে!

  • আতিক: কিরে তোকে দেখে অসুস্থ মনে হচ্ছে কেন?
    লিমন: আর বলিস না। কাল রাতে ঘুম হয়নি। সারা রাত লোডশেডিং ছিল।
    আতিক: তাতে ঘুম হবে না কেন?
    লিমন: সারা রাত বসে ছিলাম। কখন বিদ্যুৎ আসবে, আর লাইট অফ করে ঘুমাব!

অলংকরণ: সব্যসাচী মিস্ত্রী
  • বোকা হারুনের মোবাইলে প্রতারক চক্র থেকে মেসেজ এল, তুমি যদি বোকা হও, তাহলে এই নম্বরে ২০০ টাকা রিচার্জ করে দাও। আর তুমি বুদ্ধিমান হলে ৩০০ টাকা রিচার্জ করে দাও।
    হারুন ওই নম্বরে ৫০০ টাকা রিচার্জ করে দিল। তারপর মেসেজ পাঠাল, আমি শুধু বোকা নই, বুদ্ধিমান ও!

  • কোনো দম্পতির যদি একটা বাচ্চা থাকে, তাহলে তারা মা–বাবা। যদি দুটো বাচ্চা থাকে, তাহলে রেফারি।