সৌরভ এটিএম থেকে টাকা তুলছিল। পেছন থেকে আরেকজন বলল, হে হে! আমি আপনার পাসওয়ার্ড দেখে নিয়েছি, ওটা হলো চারটে ****।
বল্টু: হা হা! তুমি ভুল, ওটা হলো ২৭৮৬।
বাবা: তোর ফেল করার প্রথম কারণ কী?
হামীম: পড়াশোনা করিনি।
বাবা: দ্বিতীয় কারণ কী?
হামীম: পাশের জনও পড়াশোনা করেনি!
স্যার: ক্লাসে সবচেয়ে বেশি উচ্চারিত বাক্য কোনটি, তোমরা বলতে পারবে?
ছাত্ররা: পারব না, স্যার।
স্যার: ধন্যবাদ, সঠিক উত্তর।
রতন: আমি আজ বাঘ মারতে সুন্দরবন যাচ্ছি। আটটার বাসে রওনা দেব।
হারুন: এখনই তো ৭টা ৫৫ বাজে। এখনো বেরোচ্ছ না কেন?
রতন: বাইরে একটা কুকুর বসে আছে যে!
সাংবাদিক: আপনার সিনেমা দেখে সবাই আবেগে কাঁদতে কাঁদতে বের হয়েছে। এ ব্যাপারে আপনার মতামত কী?
অভিনেতা: অভিনেতা হিসেবে আমি সফল।
সংবাদিক: কিন্তু ওটা তো আপনার কমেডি সিনেমা ছিল!
রাফি ডাক্তারের চেম্বারে ঢুকে বলল—
রাফি: বাড়ি গিয়ে রোগী দেখার জন্য আপনার ফিস কত?
ডাক্তার: ৩০০ টাকা!
রাফি: চলেন, ডাক্তার সাহেব।
ডাক্তার তার মোটরসাইকেল বের করে রাফিকে পেছনে বসিয়ে রওনা দিল।রাফির বাসায় পৌঁছানোর পর—
ডাক্তার: রোগী কই?
রাফি: রোগী কেউ নেই। ট্যাক্সি ড্রাইভার বাসায় পৌঁছে দিতে ৫০০ টাকা চাইছিল। আর আপনি ৩০০ টাকাতেই রাজি হয়ে গেলেন, তাই আপনাকেই নিয়ে এলাম।