প্রজাপতির দেশ

অলংকরণ: শিখা

আমার প্রজাপতি খুব ভালো লাগে। তা যে রকমই হোক। একদিন দেখি প্রজাপতিরা আমাকে তাদের দেশে নিয়ে যাচ্ছে। আমি তো ভীষণ খুশি। কিন্তু প্রজাপতিরা আমাকে সাবধান করে দিল যেন আমি আস্তে কথা বলি। কারণ, তারা জোরালো শব্দ শুনতে পছন্দ করে না। আমি যেতে যেতে একটা মজার কাণ্ড দেখে ফিক করে হেসে দিলাম। হাসিটা খুব জোরেই হয়েছিল। রানি এত রেগে গিয়েছিল যে তাদের সেনাদের ডেকে আমাকে মেরে ফেলার আদেশ দিচ্ছিল। অবশ্য এতটুকু প্রজাপতির দল আমাকে কীই-বা করত। কিন্তু এমনভাবে তেড়ে আসছিল, আমি ভয়ই পেয়ে গিয়েছিলাম। আমি চিত্কার করতে শুরু করলাম। এর মধ্যে মা আমার চোখে-মুখে পানি দিয়ে বলল, স্কুলে যাবে কে? আমি?