আমি আর আমার বান্ধবীরা মিলে ফিজিকস প্রাইভেট পড়তে যেতাম। তখন ছেলেরা মেয়েদের জুতা ফেলে দিত। ব্যাপারটায় আমি বেশ বিরক্ত হয়েছিলাম। ভেতরে জ্বলে উঠেছিল প্রতিশোধের আগুন। কয়েক দিন পরে আমি সেই আগুন নেভাতে ছেলেদের জুতা ফেলে দিলাম। কী আনন্দ! কিন্তু একটু পর টের পেলাম, ছেলেদের জুতা ভেবে আমি আসলে স্যারের জুতা ফেলে দিয়েছিলাম। ভাগ্যিস স্যার টের পাননি। পেলে হয়তো আমাকেই ফেলে দিতেন।