প্রদীপের দৈত্য, পরীক্ষা এবং অন্যান্য

অলংকরণ: সব্যসাচী চাকমা
  • রাস্তায় একটা প্রদীপ খুঁজে পেল নাভিদ। সারা দিন ঘষার পরও তার ভেতর থেকে কোনো দৈত্য বের হলো না। তা–ও নাভিদ ঘষতেই থাকল। একপর্যায়ে ভেতর থেকে আওয়াজ এল, ‘ওরে বোকা, সব প্রদীপে দৈত্য থাকে না!’

  • হাবুল গেল সুন্দরবনে ঘুরতে। হঠাৎ এক বাঘ এসে হাবুলের পায়ে কামড় দিল।

    হাবুল: ভাগ্য ভালো, দামি জুতাটা পরে আসিনি!

অলংকরণ: সব্যসাচী চাকমা
  • পরশ আর রাসেল জঙ্গলে ঘুরতে গেল। হঠাৎ পরশ একটা পাখি দেখতে পেল।

    পরশ: জলদি ওটাকে শুট কর, রাসেল।

    রাসেল পাখিটাকে গুলি করে দিল। ভয় পেয়ে পাখিটা উড়ে গেল।

    পরশ: আমি ভিডিও শুট করতে বলেছিলাম!

  • কবীর: পরীক্ষা কেমন হলো?

    মাসুম: শুধু ৫ নম্বর প্রশ্নটা বাদে সব পেরেছি।

    কবীর: কী ছিল ৫ নম্বর প্রশ্নে?

    মাসুম: ‘ভাবছি’ শব্দটার অতীতকাল কী? আমি অনেক ভাবছিলাম, কিন্তু উত্তরটা কিছুতেই মনে পড়ল না!