‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’—আহরিয়ার জান্নাতের কণ্ঠে কবি নির্মলেন্দু গুণের লেখা কবিতাটি আবৃত্তির মধ্য দিয়েই শুরু হয় কুষ্টিয়া কিআ বুক ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মার্চ মাসের সভা। এরপর ক্লাবের প্রতিষ্ঠাতা সমন্বয়ক অয়ালিদ হাসান শোনায় ক্লাবের গোড়াপত্তনের কাহিনি।
এ মাসের সভায় ক্লাবের সদস্যরা আলোচনা করে পাগলা দাশু বইটি নিয়ে। এ ছাড়া কার কোন ধরনের বই পড়তে ভালো লাগে, তা নিয়ে চলে বিস্তর আড্ডা। একপর্যায়ে সদস্য শাহজাদ ফাহমিদ তার অডিও বুক শোনার অভিজ্ঞতা বর্ণনা করে। সভার শেষ পর্যায়ে বইমেলার ইতিহাস এবং বৈজ্ঞানিক গবেষণার আদ্যোপান্ত নিয়ে আলোচনা করা হয়।
কিশোর আলো বুক ক্লাবের কার্যক্রমের বিস্তারিত খবর পেতে চোখ রাখো www.kishoralo.com -এ। এ ছাড়া তোমার এলাকায় যদি কিআ বুক ক্লাবের কার্যক্রম চালু না থাকে, তাহলে বন্ধুরা মিলে ক্লাব গঠন করতে পারবে এই লিংক পূরণ করে।