বাইনারি, কাস্টমার কেয়ার এবং অন্যান্য

  • পৃথিবীতে ১০ প্রকার মানুষ আছে।
    এক. যারা বাইনারি বোঝে।
    দুই. যারা বাইনারি বোঝে না।

  • এক যুদ্ধবাজ নেতা তার দেশের সংসদে দাঁড়িয়ে যুদ্ধের পক্ষে যুক্তি দেখাতে গিয়ে বললেন—
    আমরা যখন শান্তিপূর্ণভাবে শত্রুদের ওপর বিমান থেকে বোমা ফেলছিলাম, তখন তারা নৃশংসভাবে আমাদের বিমানগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে এবং আমাদের বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে মারে!

  • জজ: একদম চুপ! এরপর কেউ টুঁ শব্দটি করলে কোর্ট থেকে বের করে দেওয়া হবে।
    সঙ্গে সঙ্গে আসামি বিকট সুরে চেঁচাতে লাগল, হুক্কা হুয়া হালুম মালুম...

  • : হ্যালো! এটা কি কাস্টমার কেয়ার?
    : হ্যাঁ ম্যাডাম বলুন। আমরা কীভাবে আপনাকে সাহায্য করতে পারি।
    : বলছি আমি আমার সিমটা খেয়ে ফেলেছি।
    : দেখুন, আপনি দ্রুত ডাক্তারের কাছে যান, এখানে ফোন করে সময় নষ্ট করছেন কেন?
    : না, আমি বলছিলাম আমার সিমটাতে ২০০ টাকার টকটাইম আছে।
    : তাতে কী?
    : যতক্ষণ না পর্যন্ত সিমটা বের করা হচ্ছে, ততক্ষণ আমি যদি কথা বলি, তাহলে আমার ব্যালান্স কাটা যাবে না তো!

  • শিক্ষক: কিরে কামাল, তোর আর জনির গরুর রচনা হুবহু এক রকম হলো কী করে?
    কামাল: স্যার, আমরা দুজনে একই গরু দেখে লিখেছি যে!

  • : আপনার অফিসের সামনে টুলে বসে আছে, ওটা কি নতুন দারোয়ান?
    : না। ও হলো কাঠমিস্ত্রি। ওই টুলটা বানিয়েছিল। টাকা এখনো দেওয়া হয়নি তো তাই বসে আছে।
    : টাকাটা দিয়ে দিলেই তো পারেন!
    : আসলে বিষয়টা কী, ও বলেছে ওর টাকা না দেওয়া পর্যন্ত অন্য কোনো পাওনাদারকে ঢুকতে দেবে না।