ভালো নাম

অলংকরণ: রাকিব রাজ্জাক

খুব ছোটবেলার কথা। আমার এক চাচা বাড়িতে এলেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন ‘তোমার নাম কী?’ ‘আমার নাম অর্পণ’, বললাম আমি। চাচা বললেন, ‘ভালো নাম কী?’ আমি তখন ভাবলাম, আমার নামটা বোধ হয় চাচার ভালো লাগেনি। আমি বাবাকে গিয়ে বললাম, ‘বাবা, চাচা আমার নাম পছন্দ করেননি।’ তারপর পুরো ঘটনা শুনে বাবা বললেন, ‘চাচা তোমাকে তোমার পুরো নাম জিজ্ঞেস করেছেন। তিনি তোমার নামকে খারাপ বলেননি।’ তখন বুঝলাম পুরো নামকেই ভালো নাম বলে! কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সবাই হাসাহাসি শুরু করেছে আমাকে নিয়ে। কে জানে, হয়তো এখনো হাসে।