মজার অভিজ্ঞতা

অলংকরণ: রাকিব রাজ্জাক

জীবনে প্রথমবারের মতো গিয়েছি। নতুন পরিবেশ, নতুন বন্ধু, নতুন স্যার—সবকিছু কেমন যেন অবাস্তব লাগছিল। আট বছরের স্কুলজীবনটাকে বড্ড মিস করতে শুরু করলাম। এক সপ্তাহ পার হলো এভাবেই। আমি সাধারণত আমার সাইকেলে চড়ে কলেজে যাই। কলেজে যাওয়ার রাস্তায় যখন প্রিয় রংপুর জিলা স্কুল সামনে পড়ে, তখন মনটা খারাপ হয়ে যায়। একদিন এভাবেই কলেজে যাচ্ছিলাম। স্কুলজীবনের স্মৃতিগুলো ভাবতে ভাবতেই কলেজ ক্যাম্পাসে ঢুকে পড়লাম। এখনো তেমন কেউ আসেনি কলেজে। সময় কাটানোর জন্য বসে পড়লাম বটতলায়। কিছুক্ষণ পর দেখি, জিহাদী স্যার আসছেন। তাঁকে সালাম দিলাম। হঠাৎ মনে হলো, ব্যাপার কী! জিহাদী স্যার তো আমার স্কুলশিক্ষক ছিলেন। তিনি কলেজে কী করছেন?

ভালো করে তাকিয়ে দেখলাম, আমি মনের ভুলে রংপুর জিলা স্কুলে এসে বসে আছি। যদিও হাসি পাচ্ছিল, কিন্তু আমি যে স্কুলকে কতটা ভালোবাসি, তা বুঝতে পারলাম।